করোনায় মারা গেলেন পুলিশের আরও এক অফিসার

দেশের এই ক্রান্তি লগ্নে মানুষের সেবায় দিনরাত কাজ করে যাওয়াদের মাঝে একটা দলের নাম পুলিশ। ইতোমধ্যে সামনে থেকে কাজ করে যাওয়া এই বাহিনীর ১৪ জন গর্বিত সদস্য মৃত্যুবরণ করেছেন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এবার মারা গেলেন আরও এক উপ-পরিদর্শক। চলমান করোনায় এ নিয়ে বাহিনীটির ১৫ জন সদস্য দেশের তরে কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছেন।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কাজ দায়িত্বরত এই কর্মকর্তার নাম মো. রাসেল বিশ্বাস (৩৫)। বৃহস্পতিবার (২৮ মে) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

এআইজি মো. সোহেল রানা জানান, এসআই মো. রাসেল বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।

গত ২৪ মে নমুনা পরীক্ষা করে জানা যায় এসআই রাসেলের করোনা পজিটিভ। এরপর থেকে করোনা আক্রান্ত পুলিশদের জন্য নির্ধারিত ইমপালস হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানেই বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় রাসেল বিশ্বাসের মরদেহ আজকেই বাগেরহাটের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয়রীতি মেনে তাকে দাফন করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর