মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে বাদল কুমার সাহা (৫৫) নামের এক মুদি দোকানদার ২৭মে সাড়ে ৩ টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
এর আগে করোনা উপসর্গ দেখা দিলে তিনিসহ চার ভাই ও সহধর্মিণী ২৬মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। মৃত বাদল কুমার সাহা ও তার সহধর্মিণী আজ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এবং তার ভাই ও ভাবির করোনা নেগেটিভ এসেছে । তথ্যটি উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরে বাদল সাহাসহ তারা ৪ জন সর্দি , কাশি ও জ্বরে ভুগছিলেন। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই গতকাল তিনি মারা যান। মৃত বাদল কুমার সাহা জয়মন্টপ বাজারের রাধু ডাঃ নামে পরিচিত রাধানাথ সাহার সেজো ছেলে।
এদিকে করোনা উপসর্গে বাদল কুমার সাহা মারা যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ২৮ মে হতে ১১ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেন। লকডাউন নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যায়।
কেএ/বার্তাবাজার