আগুন লেগে ৫ রোগীর মৃত্যুর ঘটনার পর থেকে একেক জায়গা থেকে উঠে আসছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নাম অভিযোগ। এবার ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালটির এই অংশে থাকা ১১টি অগ্নিনির্বাপন যন্ত্রের মাঝে ৮টিরই মেয়াদ ছিলনা।
বৃহস্পতিবার (২৮ মে) ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এই কথা জানান।
মেয়র বলেন, ইউনাইটেড হাসপাতালের এই অংশটিতে ফায়ার ড্রিল, ফায়ার ফাইটার ও ফায়ার টিম ছিল না। আগুন নেভানোর জন্য ভাল কোনো যন্ত্রও ছিল না সেখানে। আগুন নেভানোর পর্যাপ্ত প্রস্তুতিই সেখানে ছিল না।
তি৯নি আরও বলেন, সুস্থ হয়ে বাড়ি ফেরার জন্য হাসপাতালে মানুষ ভর্তি হয়। অসুস্থ মানুষদের এমন মৃত্যু অনেক বেদনাদায়ক।
মেয়রের এই পরিদর্শনে সাথে ছিলেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল প্রমুখ।
বার্তাবাজার/এসজে