স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ও সামাজিক দুরত্ব বজায় রেখে আগের চেয়ে ৫০ শতাংশ কম যাত্রী নিয়ে চলার শর্তে রেল যোগাযোগ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২৮ মে) গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন তিনি।
রেলমন্ত্রী জানান, ট্রেন চালানো হবে সীমিত পরিসরে। আগে যে রুটে ৫টি ট্রেন আসা যাওয়া করতো এখন সেই রুটে আসা যাওয়া করবে দু’টি করে ট্রেন। আগামী রোববার (৩১ মে) থেকেই এই চলাচল শুরু হবে।
তিনি জানান, প্রতিটি ট্রেনেই একটি করে সীট বাদ দিয়ে টিকিট বিক্রি করা হবে। যার ফলে একটি ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে।
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বার্তাবাজার/নিমফুল