করোনায় মৃত্যু হয়নি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার

গতকাল বুধবার রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেও করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন।

যদিও বিষয়টি ঠিক নয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আশরাফ আলী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আমি তার বাসায় গিয়েছিলাম। তার মুত্যু সনদেও তাই লেখা আছে।

জানা যায়, আশরাফ আলী ব্যাংকের ক্যাশ বিভাগে কমর্রত ছিলেন। এক সময় তিনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর