তালাবদ্ধ ঘরে মিললো পরিচ্ছন্ন কর্মীর গলিত লাশ, মুমূর্ষ অবস্থায় স্বামীকে উদ্ধার

মেহেরপুর জেলার গাংনীতে তালাবদ্ধ ঘর থেকে আলতা সুন্দরী খাতুন (৪৮) নামের এক পরিচ্ছন্ন কর্মীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘর থেকে তার স্বামী রুস্তম আলীকে (৫৫) মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি গাংনী উপজেলার নতুন মটমুড়া গ্রামে। বর্তমান উপজেলার বামন্দী শহরের একটি ভাড়াবাড়িতে স্বামী-স্ত্রী বসবাস করে আসছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বামন্দী শহরের সাইদুর রহমান টবুর বাড়ির একটি কক্ষ থেকে তাদের উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল।

স্থানীয়রা জানান, রুস্তম আলী ও তার স্ত্রী সন্দরী খাতুন কয়েক বছর যাবত বামন্দী শহরে পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করে আসছিল। কর্মের সুবাদে তারা বামন্দী শহরের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল। গত ২৫ মে সকালের দিকে তাদের অনেকে দেখলেও দুপুরের পর থেকে তাদের বাজারে দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার সকালের দিকে বামন্দী শহরের তাদের ভাড়া করা বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে দূর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। গাংনী থানা ও স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের দু’টিদল এসে ওই কক্ষ খুলে সুন্দরী খাতুনের গলিত লাশ ও তার স্বামীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সন্দরী খাতুন নামের একজনের লাশ ও তার স্বামী রুস্তম আলীকে মুর্মর্ষ অবস্থায় উদ্ধার করা হয়।

কোন সন্ত্রাসী চক্র পরিকল্পিত ভাবে এ হতাহতের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের স্বামী-স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশের একাধিকদল মাঠে নেমেছে। সন্দরী খাতুনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। স্বামী রুস্তম আলীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর