ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এবং করোনা প্রাদুর্ভাবে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার মানুষের বাড়ি বাড়ি গিয়ে পোঁছে দিচ্ছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমার বাবু।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্তদে বাসায় গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করছেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ সহায়তার আশ্বাস দেন যুবনেতা সৈয়দ আমিনুর রহমার বাবু।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু ইতোমধ্যে শহর ও গ্রামের কর্মহীন, ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানগাড়ি চালক, পরিবহন শ্রমিক, রেস্তোরা শ্রমিক, সংবাদ শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন।
বার্তাবাজার/এমকে