মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৬ হাজার ৫৬৬ জন মানুষ। একইসময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছেন আরও ১৯৪ জন মানুষ। বৃহস্পতিবার (২৮ মে) পর্যন্ত টানা এক সপ্তাহ ধরে প্রতিদিন দেশটিতে ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সুত্রটি জানায়, এখন পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৩৩৩ জন। ৪ হাজার ৫৩১ জন মারা যাওয়ার পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ৬৭ হাজার ৬৯২ জন কোভিড-১৯ রোগী।
শেষ তথ্য পাওয়া পর্যন্ত চলতি সপ্তাহেই সবচেয়ে বেশি আক্রান্ত শীর্ষ ১০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ভারত।
বার্তাবাজার/এসজে