মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। যার ফলে দেশে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৫৯ জনে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা জানান গত একদিনে মৃত ১৫ জনের মাঝে ১১ জনই পুরুষ বাকি ৪ জন নারী। এছাড়া বয়স বিবেচনায় মৃতদের মাঝে ৩১ থেকে ৪০ বছর বয়স্ক আছেন ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়স এমন মারা গেছেন ৫ জন। তাছাড়া ৬০ বছরের বেশি বয়স্ক মানুষ মারা গেছেন ৮ জন।
তিনি আরও জানান, মৃতদের মাঝে ঢাকা বিভাগের আছেন ৭ জন ও চট্টগ্রাম বিভাগের ৮ জন।
বার্তাবাজার/এসজে