নারায়ণগঞ্জে একদিনে আরও ৬৫ জনের করোনা শনাক্ত

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪৯০ জনে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এর মধ্যে সদর উপজেলায় ২২, সোনারগাঁয়ে ১৮, সিটি করপোরেশন এলাকায় ১৬, রূপগঞ্জে পাঁচ ও বন্দরে চারজন। তবে আড়াইহাজার উপজেলায় নতুন করে কেউ শনাক্ত হননি।

সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ১০৪০১ জনের নমুনা সংগ্রহ করা হলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪৯০ জনে। নতুন করে প্রাণহানি ঘটেনি। জেলায় এখন পর্যন্ত মোট ৭৫ জন মারা গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর