গণপরিবহন চালুর সিদ্ধান্ত ইতিবাচক: সেতুমন্ত্রী

গণপরিবহন চালুর সিদ্ধান্ত ইতিবাচক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে নিয়ে বিআরটিএ’র সাথে আলচনার মাধ্যমে একটি পরিকল্পনা গ্রহণের আহ্বানও তিনি জানিয়েছেন।

সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিং-এ বৃহস্পতিবার (২৮ মে) সকালে তিনি এই কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণপরিবহন সংশ্লিষ্টদের এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি আরও জানান, মানুষের জীবন ও জীবিকার মান স্বাভাবিক করতেই সাধারন ছুটি না বাড়ানো ও গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই ছাড় যেন সবার জন্য কান্নার কারণ না হয় সেদিকেও কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সবাইকে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।

ওবায়দুল কাদের আরও জানান, ধর্ম-বর্ণ-বয়স-পেশাভেদে সবাইকে অদৃশ্য শত্রু করোনার মোকাবেলা করতে হবে। করোনা আমাদের কারো বন্ধু নয়, কাজেই এ সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেয়ার কৌশল হবে আত্মঘাতী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর