ভারতে একদিনে করোনা সংক্রমিত ৬ হাজারের বেশি

ভারতে করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬ হাজারের বেশি মানুষ। মৃত্যু ১৯৪ জনের। এ নিয়ে দেশটিতে এক লাখ ৫৮ হাজার ছাড়ালো কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা।

ছোঁয়াচে ভাইরাসটিতে মারা গেছেন ৪ হাজার ৫৩১ জন। করোনার বিস্তারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী নয়াদিল্লী, দক্ষিণের রাজ্য তামিল নাড়ু এবং মহারাষ্ট্র। ২৫ মার্চ থেকে করোনা মোকাবেলায় লকডাউন ঘোষণা করা হলে অবরুদ্ধ হয়ে পড়েন ৩শ’ কোটির বেশি মানুষ। অর্থমন্দায় পড়ে দেশটি।

এদিকে প্রতিবেশী পাকিস্তানে করোনাভাইরাসে মারা গেছেন ১২শ’ ৬০ জন; আক্রান্ত ৬১ হাজারের বেশি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর