করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আশরাফ আলী (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অবস্থিত রিজেন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষ ইনচার্জ ও পিআরও তারিক শিবলী আজ বৃহস্পতিবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন। আশরাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন বলে জানান তিনি।

করোনা আক্রান্ত হয়ে এই প্রথম বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার মৃত্যু হলো। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তফসিলি ব্যাংকের সাত কর্মকর্তা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর