মারা গেছেন খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক কাজি রিয়াজুল ইসলাম কাজল(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স ৩২ বছর।
বুধবার(২৭ মে) রাত সাড়ে ৩টায় যশোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
কাজল বয়রা তরুণ সংঘ ক্রিকেট একাডেমির প্রশিক্ষক ছিলেন। তার একটি মেয়ে রয়েছে।
বৃহস্পতিবার সকালে কাজলের প্রথম প্রশিক্ষক নিয়াজ মোরশেদ পল্টু বলেন, যশোরের মনিহারে শ্বশুরবাড়িতে ছিলেন কাজল। রাতে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এদিকে খুলনার ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ তরুণ ক্রিকেটার কাজলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
বার্তাবাজার/কে.জে.পি