মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪

মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় থেকে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।আটককৃতরা হলেন, শিশির আহমেদ(১৯) বাড়ি মেহেরপুর শ্যামপুর ডাক্তার পাড়ার শফিকুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করে ২০ গ্রাম হিরোইন জব্দ করে ডিবি পুলিশ।

রাজু ইসলাম(৩২) বাড়ি গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া মোঃ ইউনুস আলীর ছেলে, ও সবুজ আলী(২২) বাড়ি তেঁতুলবাড়িয়া পশ্চিম পাড়া আলী মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা গরীবপুর এলাকা থেকে তাদেরকে তল্লাশি করে ৮ বোতল ভারতীয় অফিসার চয়েস হুইস্কি সহ গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ শামছুল(৫৫) বাড়ি মেহেরপুর সদর থানাধীন কুতুবপুর বিলপাড়া মৃত-আব্দুল আজিজের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম বার্তা বাজার কে জানান পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি স্যারের নির্দেশে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর