রাজধানীর গুলশানে অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই করোনা রোগী বলে জানা গেছে।
বুধবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিউ ভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বার্তা বাজার / ডি.এস