কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি, নিখোঁজ ৪

কুড়িগ্রামের উলিপুরের ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বুধবার(২৭ মে) বিকেল ৫টার দিকে
উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশেমবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,বিকেলের দিকে একটি নৌকায় করে লোকজন আত্মীয়র বাসা যাচ্ছিলো,অনেকে বলেন বিয়ে বাড়িতে যাচ্ছিলেন তাঁরা ,এরপর নদে ঝড়ো বাতাসের কারণে নৌকাটি মাঝ নদে ডুবে যায়।

বকসিগঞ্জের সাতভিটায় এ নৌকাডুবিতে এখন পর্যন্ত ৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয় প্রশাসন।নিখোঁজদের বাড়ি উপজেলার দূর্গাপুরে ,তবে নাম পাওয়া যায়নি কারো।

দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ডুবুরি দল না থাকায় আগামীকাল সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হবে বলে জানিয়েছেন উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জানান,স্থানীয় ফায়ার সার্ভিরের কর্মীরা প্রাথমিকভাবে উদ্ধার কাজ চালালেও রাত ৯টার দিকে সাময়িক স্থগিত করা হয় উদ্ধার কাজ। আগামীকাল সকালে রংপুর থেকে পুনরায় ডুবুরী দল এনে উদ্ধার কাজ পুণরায় চালু করা হবে বলে জানান তিনি ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর