ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত দুই কর্মকর্তা পুলিশ পরিদর্শক পদমর্যাদার।
বুধবার (২৭ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
আদেশে ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) শেখ সোহেল রানাকে বনানী থানার পরিদর্শক (তদন্ত) ও বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামানকে রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস