মহামারি করোনাভাইরাসের মধ্যে অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে পুলিশ সদস্যরা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠছেন। বুধবার (২৭ মে) আরও ১৬১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন।
এদিন বিকেল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন তারা।
তাদের কোভিড-১৯ পরীক্ষা করে পরপর দুই বারই রিপোর্ট নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদেরকে সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের অনুমতি দেন।
সুস্থ হওয়া প্রত্যেক পুলিশ সদস্যকে হাসপাতাল কর্তৃপক্ষ মাস্ক প্রদান করেন এবং তাদেরকে ফুল দিয়ে বিদায় জানান।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে করোনাভাইরাস সংক্রমণে অসুস্থ হওয়া পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ইতোমধ্যে ১ হাজার ২৮৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আবার দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করেছেন।
বার্তা বাজার / ডি.এস