রাজধানীতে ধর্ষণের শিকার ৬ বছরের শিশু!

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় আজ (২৭ মে, বুধবার) সকালে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। জানা যায়, শিশুকে টানা চারদিন ধর্ষণ করে আসছে মোস্তফা (৩০) নামের এক যুবক।

স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে ধর্ষক মোস্তফা তা স্বীকার করেছে। ধর্ষক মোস্তফা পেশায় একজন কসাই ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ীতে। নলভোগের আকরামের বাসায় ভাড়া থাকতেন।

ঘটনার বিবরণে জানা যায়, শিশুটির মা গার্মেন্টসে কাজ করতে গেলে শিশুটি একাই বাসায় থাকত। এই সুযোগে ধর্ষক মোস্তফা ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করত। ধর্ষক মোস্তফা মেয়েটির দুঃসম্পর্কের চাচা হওয়ায় আশপাশের কেউ প্রথমে কিছু না মনে করলেও পর পর চারদিন ঘরে ঢুকে দরজা বন্ধ করে তারপর বেরিয়ে আসায় সন্দেহের সৃষ্টি হয় অন্যান্য বাসিন্দাদের।

আজ সকালে অন্যান্য দিনের মতো মোস্তফা ওই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে প্রতিবেশী এক নারী ঘরের সিলিংয়ের উপর ন্যাক্কারজনক এই ঘটনা দেখে তা ভিডিও ধারণ করে এবং অন্যান্যদের খবর দিয়ে ধর্ষক মোস্তফাকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুরাগ থানা পুলিশ। পরে ধর্ষক মোস্তফাকে আটক করে থানায় নিয়ে যায়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর