তালোড়ায় পৌর ছাত্রদল নেতা দিপুর সমর্থকদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় অসহায়, কর্মহীন কর্মী ও সমর্থকদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন তালোড়া পৌর ছাএদল নেতা হাসিনূর হাসান দিপু।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে দেশে বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসেবে এবং তালোড়া পৌর বিএনপি ও পৌর কাউন্সিলর আবু হাসিমের সার্বিক সহযোগিতায় তালোড়া পৌর ছাত্রদল নেতা হাসিনুর হাসান দিপুর নেতৃত্বে অসহায়, কর্মহীন ১০৫ জন নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করে তালোড়া পৌর ছাত্রদল।

তালোড়া পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে এই বিভিন্ন সামগ্রী উপহার বিতরন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা হাফিজার, আব্দুল হাই, আব্দুস সালাম রিপন, ছাত্রদল নেতা আকিল, হাবিব, হাসান, রাসেল, নাঈম। আরো উপস্থিত ছিলেন পৌর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর