মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর কুরমিরা গ্রামের নির্জণ ছাড়া ভিটা হতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ওই লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ বুধবার দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
জানাগেছে, উপজেলার চাষিরী গ্রামের অটো চালক শাহাবুদ্দিন (২২) গত ২৪শে মে রবিবার বাড়ি হতে অটো নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরে শাহাবুদ্দিনের আর বাড়িতে ফেরেনি। ওই ঘটনায় শাহবুদ্দিনের পিতা টঙ্গীবাড়ী থানায় সাধারণ ডায়রী করে তার খোঁজে উপজেলা ব্যাপী মাইকিং করেন।
নিহত শাহাবুদ্দিন চাষিরী গ্রামের আবুল শেখের ছেলে। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি শাহ্ মোঃ আওলাদ হোসেন জানান, অটো চালক শাহাবুদ্দিনকে গত রবিবার সকাল ১১টার দিকেও উপজেলার সুবচনী এলাকায় অটো চালাতে দেখছে ওই এলাকার লোকজন।
ধারনা করা হচ্ছে কোন অটো চোর চক্র তাকে খুন করে তার অটোটি ছিনিয়ে নিয়ে গেছে অথবা পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুণ করে লাশ নির্জন ছাড়া ভিটায় ফেলে গেছে কেউ। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানায় মামলা পক্রিয়াধীন।
কেএ/বার্তাবাজার