সাতক্ষীরায় আরা দুই করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

সাতক্ষীরায় আরো দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানিয়েছে বুধবার দুই জনের করোনা পজেটিভ ধরা পড়েছে দুই জনই মহিলা।

আক্রান্তরা হলেন সদরের দেবনগর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী হাছিনা খাতুন ও দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামের আজগর আলীর স্ত্রী মমতাজ খাতুন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর সার্কেল মির্জা সালাউদ্দিনের নেতৃত্ব দেবনগরের হাছিনা খাতুনের বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়।

এছাড়া দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্ব আক্রান্তের বাড়িসহ মোট ১৪টি বাড়ি লকডাউন করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর