সরকার দলীয় এমপি এবাদুল করিম করোনায় আক্রান্ত

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম।

বর্তমানে তিনি গুলশানের বাসায় আইসোলেশনে আছেন।

বুধবার (২৭ মে) বিকন ফার্মাসিউটিক্যালসের ভাইস প্রেসিডেন্ট (এইচআর, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) আনিসুর রহমান খান গিয়াস এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমকে আনিসুর রহমান খান গিয়াস জানান, ঈদের দুই দিন আগে এবাদুল করিমের করোনা পজিটিভ এসেছে। তবে এখন তার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন। শারীরিক ও মানসিকভাবে তিনি ভালো আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর