ফরিদপুরের কানাইপুরে বজ্রপাতে মান্নান সিকদার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ (বুধবার) সকালে ঝড়-বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। মান্নান সিকদার কানাইপুর ইউনিয়নের আড়ুয়াডাঙ্গী গ্রামের মৃত ছত্তার সিকদার এর ছেলে।
মান্নান কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার ৫ ও ৩ বছর বয়সী দুই মেয়ে রয়েছে।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন জানান, সকালে বাড়ি থেকে পাকা সড়ক ধরে পাশ্ববর্তী আটঘর বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বার্তাবাজার/এমকে