আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন’র আহবায়ক কমিটি গঠন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সকালে সংগঠনটির সদস্যরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটিতে অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্নাকে আহবায়ক ও মো. ইমরান হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে অনন্য সদস্যদের মধ্যে রয়েছে, মো. হাসিবুর রহমান, তৈয়বুর রহমান নাজিম, হোসনেআরা পারভীন স্মৃতি, তাসলিমা আলম সুমি, পারভীন মিশু, মো. রেজাউল হক শাহীন, মো. লায়েক মোল্যা সুমন, আহম্মেদ শোয়েব উদ্দিন, মো. মনিরুজ্জামান মনির, মো. আবু সাঈদ মোল্যা, অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট নাজমা খানম, মো. সহিদুল ইসলাম, গোপাল বিশ্বাস, রেজাউল আহমেদ, মো. ইব্রাহিম হোসেন, সরদার সবুজ ইসলাম হিরক, মো. রাকিবুল হাসান ও মো. মুরাদুল ইসলাম।

সংগঠনটির সদস্যরা জানান, এধরণের সংগঠন দেশের প্রায় প্রতিটি উপজেলায় থাকলেও অতীতে এধরণের কোন সংগঠন আলফাডাঙ্গা উপজেলায় ছিলো না। এই প্রথম এধরণের সংগঠন আলফাডাঙ্গা উপজেলায় গঠন করা হয়েছে। আমাদের সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে, আমাদের উপজেলার অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ শিক্ষা বিস্তারে কাজ করা।

সংগঠনটির আহবায়ক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না জানান, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আলফাডাঙ্গা উপজেলার স্থায়ী বাসিন্দা ও স্নাতক ডিগ্রিধারী যেকোন ব্যক্তি কমিটির সদস্য হতে পারবে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর