পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর তেঁতুলতলা গ্রামে বজ্রপাতে মিজানুর (৪৩) নামে এক লিচু চাষীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৭ মে) ভোর চারটার দিকে লিচু বাগানে বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান। তিনি ওই এলাকার মতি মালিথার পুত্র।
মিজান রাতে লিচু বাগান পাহারা দিচ্ছিলেন বলে জানা গেছে। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সলিমপুর ইউপি’র চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বজ্রপাতে নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লিচু চাষী মিজান রাতে বাগান পাহারা দিচ্ছিল। ভোর রাতে ঝড়, বৃষ্টির সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/এমকে