পাকুন্দিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানসহ তিন বাড়ি লকডাউন (ভিডিওসহ)

পাকুন্দিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানসহ তিন করোনা আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আজ দুপুরে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানের নেতৃত্বে উপজেলা সদরের পাকুন্দিয়া টু মঠখোলা রোডে অবস্থিত স্মৃতি মেডিকেল হল, পাকুন্দিয়া টু মির্জাপুর রোডে অবস্থিত একটি ফলের দোকান, চরলক্ষিয়া গ্রামের আক্রান্ত ব‌্যক্তির বাড়ির ২ টি ঘর, চর পাকুন্দিয়া গ্রামের আক্রান্ত ব‌্যক্তির বাড়ির ৩ টি ঘর, তারাকান্দি নসু মুন্সির বাড়ির দুইটি ঘর লকডাউন করা হয়েছে।

ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন…….

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বার্তা বাজারকে জানান, যারা আক্রান্ত হয়েছে তারা সবাই পাকুন্দিয়ার বাইরে গিয়েছিলো এবং সেখান থেকেই সংক্রমিত হয়েছে। আমরা আজকে আক্রান্ত ৩ জনের বাড়িসহ ২ জনের ব্যবসাপ্রতিষ্ঠান লকডাউন করেছি।

ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন…….

এদিকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিবুস সাত্তার বার্তা বাজারকে জানিয়েছেন, আমরা এখন পর্যন্ত ২৫৩ টি নমুনা সংগ্রহ করেছি ও ২৩৬ টির রেজাল্ট পেয়েছি। এর মধ্যে ১২ জনের পজেটিভ ৪ জন সুস্থ্য হয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর