ভারতে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৬ হাজার

ভারতে একদিনে নতুন করে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসে একদিনে আক্রান্তের ভিত্তিতে দশম স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। দৈনিক নতুন আক্রান্তের সংখ্যার নিরিখে সারা পৃথিবীতে এ মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে দেশটি।

মঙ্গলবারই (২৬ মে) সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ জন। যা বুধবার ( ২৭ মে) দাড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩৫ জন। অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবারই দৈনিক সংক্রমণের সংখ্যাটা ছ’হাজারের গণ্ডি স্পর্শ করেছে। গত ২৫ মে করোনা সংক্রমণের নিরিখে সারা পৃথিবীতে দশম স্থানে উঠে ভারত।

তথ্য বলছে, গত ২২ মে থেকে শুরু করে টানা পাঁচ দিন ভারতে দৈনিক ছ’হাজারেরও বেশি মানুষের করোনা ধরা পড়েছে। এই পরিস্থিতিই করোনা সংক্রমণ ছড়ানো নিয়ে আশঙ্কাটা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। দৈনিক নতুন আক্রান্তের সংখ্যার নিরিখে সারা পৃথিবীতে এ মুহূর্তে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।

ভারতের কেন্দ্রীয় সরকারের দাবি, দেশ জুড়েই করোনার নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। তার জেরে স্বাভাবিকভাবেই করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। করোনা সংক্রমণ বৃদ্ধিতে আশঙ্কার মেঘ যেমন ঘনিয়ে উঠেছে, তেমনই এর পাশাপাশি আশার খবরও শুনিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১৪৬ জনের। যার জেরে সারা দেশে মৃতের সংখ্যা এখন হয়েছে ৪ হাজার ১৬৭।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এখনও পর্যন্ত বিশ্বে ভারতেই করোনায় মৃত্যুর হার সবচেয়ে কম, তা ২.৮৭ শতাংশ। বলা হয়েছে, এখনও পর্যন্ত করোনায় মৃত্যু প্রতি এক লক্ষে দশমিক তিন জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর