জয়পুরহাটে দেয়ালচাপায় মা-দুই শিশু সন্তান নিহত

মরণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যে জয়পুরহাটে প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০ গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় ক্ষেতলালে দেয়াল চাপা পড়ে মা ও দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ১১টার দিকে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল বেগের ঘূর্ণিঝড়ে বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে। এতে দেয়াল চাপায় মাসহ দুই শিশুর মৃত্যু হয়।

নিহতরা হলো- ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ি গ্রামের দিনমজুর জয়নাল আবেদিনের স্ত্রী শিল্পী বেগম (২৮) তার দুই সন্তান নেওয়াজ (৮) ও নিয়ামুল (৩)।

এদিকে, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান ঝড়ে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর