ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ছয় দফায় বাড়ানো সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে শনিবার (৩০ মে)। দিন দিন করোনা পরিস্থিতির অবনতির মধ্যে সাধারণ ছুটি আরও বাড়বে কিনা তা বৃহস্পতিবারে (২৮ মে) জানা যাবে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার (২৮ মে) ছুটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মানুষের কল্যাণে সব দিক বিবেচনা করে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। সেই সিদ্ধান্ত আপনাদের জানাবো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর