করোনার টিকা না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: ফিলিপাইনের প্রেসিডেন্ট

করোনাভাইরাসের টিকা না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা বলবো না বলে জানিয়েছেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এমনকি স্বল্প সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে বিদ্যালয় পরিচালনার পথেও হাটবেন না তিনি।

সোমবার (২৫ মে) টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যেখানে শিক্ষার্থীরা একে অন্যের কাছাকাছি যাওয়ার শঙ্কা থাকবে, সেই পরিস্থিতিতে টিকা ছাড়াই আমি বিদ্যালয় খুলে দেবো না। রদ্রিগো দুতার্তে মনে করেন, টিকা ছাড়া বাচ্চাদের স্কুলে পাঠানোর বিষয়টি বড় ধরনের বিপর্যয়ে ফেলে দেয়ার সমান।

তিনি আরও জানান, আমি মনে করি টিকা সবার আগে দরকার। যদি টিকা চলে আসে, তাহলে খুলে দেবো। এমনকি একজনও যদি স্নাতক না হতে পারে, টিকা না এলে বন্ধই থাকবে (শিক্ষা প্রতিষ্ঠান)।

এখন পর্যন্ত ফিলিপাইনে ১৪ হাজার ৬৬৯ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৮৮৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৫০।
সূত্র: আল-জাজিরা

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর