স্পেনে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

করোনাভাইরাসে মৃত নাগরিকদের সম্মানে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্পেন সরকার।

বুধবার(২৭ মে) থেকে এ শোক পালন করবে দেশটি।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। এ পর্যন্ত দেশটিতে প্রায় ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের মুখপাত্র মারিয়া জেসাস মনটেরা এ ঘোষণা দিয়েছেন।

শোক চলাকালে দেশের সব সরকারি ভবন ও নৌবাহিনীর জাহাজে পতাকা অর্ধনমিত রাখা হবে। মৃতদের স্মরণে রাষ্ট্রীয় প্রধানের আনুষ্ঠানিকতা শেষে ১০ দিনের শোক শেষ হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর