ক্ষুধার জ্বালায় ছটফট করা প্রতিবন্ধী নারীকে নিজ হাতে খাওয়ালেন ছাত্রলীগ নেতা

ক্ষুধার জ্বালায় রাস্তায় ছটফট করছিল মানসিক প্রতিবন্ধী এক নারী। প্রতিবন্ধী এই নারীর ক্ষুধার জ্বালা মেটাতে কেউ এগিয়ে আসছিল না।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে মঙ্গলবার রাতে ঘুরছিলেন ওই নারী।

বিষয়টি নজরে আসে স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলী আহমদ মিটুরের। সাথে সাথে তিনি দোকান থেকে খাবার কিনে এনে নিজ হাতে ওই নারীকে খাইয়ে দেন।

ছাত্রলীগ সভাপতি মিটুরের এমন মানবিক কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন তিনি। ওই নারীকে নিজ হাতে খাইয়ে দেয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। তার এমন কর্মকান্ডে অনেকে তাকে সাধুবাদ জানিয়েছেন।

মুছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলী আহমদ মিটুর বলেন, ওই নারীর ক্ষুধার কষ্ট বুঝতে পেরে আমি ও আমার দুই সহযোদ্ধা মিলে দোকান থেকে খাবার কিনে ওই নারীকে খাইয়ে দিই।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের মানুষের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রেখেছে। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এমন ভালো কাজ করতে পেরে আমি আনন্দিত।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর