করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ছেলে। নমুনার পরীক্ষার রিপোর্ট তখনও আসেনি। জানা যায়নি শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত কিনা। কিন্তু নিজেদের নিরাপত্তার জন্য নিজের ৫ বছরের ছেলেকে খু’ন করে ফেলল ফুটবলার পিতা! ভয়াবহ এই ঘটনা ঘটেছে তুরস্কে।
কোহভের তকতাস নামের এক ফুটবলার ছেলেকে খু’ন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তকতাস এর আগে তুরস্কের প্রথম সারির লিগে খেললেও বর্তমানে তিনি অপেশাদার লিগে বুরসা ইলদিরইমস্পুরের হয়ে খেলেন।
তুরস্কের হাবেরতুর্ক চ্যানেলে জানানো হয়েছে, সেই ফুটবলার নিজেই পুলিশের কাছে গিয়ে স্বীকার করেন যে, তিনি নিজেই ছেলেকে বালিশে চাপা দিয়ে খুন করেছেন কারণ পুত্রকে তিনি মোটেই ভালোবাসেন না।
অনুশোচনায় ভুগে ছেলের মৃত্যুর ১১ দিন পরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। কিন্তু যার জন্য এই ভয়ানক ঘটনা, তার কোনো প্রয়োজনই ছিল না।
কারণ তকতাসের ছেলের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। এপ্রিলের ২৩ তারিখে প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি হয়েছিল ৫ বছর বয়সী শিশুটি। সেদিন তুরস্কে শিশু দিবস ছিল।
ছেলেকে তার বাবার সঙ্গেই আইসলেশনে রাখা হয়। সেদিনই তার পুত্র কাশিমকে হ’ত্যা করেন ফুটবলার পিতা। তারপর হাসপাতালকে জানান, হুট করেই অসুস্থ হয়ে পড়েছে ছেলে। দুই ঘণ্টা আইসিইউতে রাখার পর শিশুটিকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
কেএ/বার্তাবাজার