করোনায় ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র বেসামাল হয়ে পড়েছে। প্রতিদিন দেশটিতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়াল্ডো মিটারের দেয়া সর্বশেষ (২৭ মে, রাত ১ টা ৪০) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৩০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ১৬ হাজার ২৩৫ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৬৪ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর