কক্সবাজারে নতুন ৩৬ করোনা রোগী শনাক্ত

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার এর কাছাকাছি। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৬৪ জন নমুনা পরীক্ষায় ৩৯ জন পজিটিভ এসেছে। পজিটিভ আসা নতুন ব্যক্তি নতুন ৩৬ জন, অপর তিনজন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২০ জন, উখিয়া উপজেলার ৬ জন, চকরিয়া উপজেলার ৯ জন, চট্টগ্রামের লোহাগড়ার ১ জন রয়েছে।আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

গত ৫৫ দিনে মোট ৫ হাজার ৫০৫ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তার মধ্যে ৪৯৬ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেল।

এর মধ্যে মহেশখালীতে ২৮ জন, টেকনাফে ১৫ জন, উখিয়ায় ৫২ জন, রামু ৭ জন, চকরিয়ায় ১৪১ জন, কক্সবাজার সদরে ১৪০ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সাথে যোগ হল ২৯ জন রোহিঙ্গা। অন্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর