কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন চাপিতলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাজহারুল ইসলাম হৃদয়(১৯) নামের এক কিশোরকে পিটিয়ে আহত করেছে বখাটেরা।
আহত কিশোর সংঙ্গাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিতিৎসাধীন রয়েছে। শুক্রবার (২২শে মে) রাতে চাপিতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহত কিশোর চাপিতলা গ্রামের সেন্টু সরকারের ছেলে। ঘটনার পরদিন আহতের বাবা বাঙ্গরাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার সুত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন চাপিতলা গ্রামে শুক্রবার (২২শে মে) রাতে মাজহারুল ইসলাম হৃদয়দের বাড়ীর সামনে একদল বখাটে যুবক আড্ডা দেয়ার সময় মাজহারুল তাদেরকে চলে যেতে বলে। চলে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে আশিক, পাভেল, শিহাব, জুম্মান, নাছির, বায়েজিদ ও শরীফসহ অজ্ঞাত আরো ৫/৭জন বখাটে যুবক লাঠিসোঠা নিয়ে মাজহারুলের উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারি পিটিয়ে আহত করে।
তার শোর-চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে হামলাকারীরা গাড়ী থামিয়ে আরো তাকে আবারো মারধর করলে মাজহারুল অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিতিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
সেখান থেকে তার স্বজনরা তাকে ঢাকায় ইউনাইটেড হসপিটালে ভর্তি করে। ১দিন পর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয়। ঢামেকে এখনো অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছে কিশোর মাজহারুল।
মামলার বাদী সেন্টু সরকার বলেন আমার ছেলে জীবন মৃত্যুর সন্ধিঃক্ষনে রয়েছে। থানায় মামলা দায়েরের পরেও আসামীরা বিভিন্ন ভাবে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আসামী গ্রেফতার না হওয়ার আমরা আতংকে আছি।
এব্যাপারে বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
কেএ/বার্তাবাজার