কালিহাতীতে নব-নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে ওই দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী। উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর