প্লাজমা থেরাপি নিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে নিয়মিত কিডনি ডায়ালাইসিসের পর ‘ও পজিটিভ’ ব্লাড গ্রুপের ২০০ মিলি প্লাজমা দেওয়া হয়।

মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিজেই জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্লাজমা নিয়ে আসা হয়।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখন আমি ভালো আছি।

গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের রেজিস্ট্রার ডা. সাইমুম আরাফাত পান্থ সংবাদমাধ্যমকে বলেন, তিনি (জাফরুল্লাহ চৌধুরী) গত প্রায় ছয় বছর ধরে প্রতি সপ্তাহে তিনবার করে ডায়ালাইসিস করাচ্ছেন। বুধবার (২৭ মে) তার পিসিআর টেস্ট করার সম্ভাবনা আছে। জ্বর আগের থেকে কমলেও এখন তার কাশি বেড়েছে।

গতকাল সোমবার ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান। তিনি জানিয়েছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই তার করোনা পজিটিভ আসে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর