চট্টগ্রামে ক্রমবর্ধমান করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে আরো দু’টি হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৬ মে) মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সিরাজুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের ফয়েজ লেকের অত্যাধুনিক বেসরকারী হাসপাতাল ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) হাসপাতালকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এই দুুুটি হাসপাতাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তত্বাবধানে পরিচালিত হবে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম।
জানা যায়, করোনাভাইরাস দ্বারা আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জননিরাপত্তা বিভাগ এবং চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এক অনুরোধের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে করোনা রোগীদের চিকিৎসা সেবা উদ্বোধন করা হবে।
কেএ/বার্তাবাজার