সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে শাহজাদপুর উপজেলার গুটিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহারাম গ্রুপের গুটিবাড়ী গ্রামের রিপন ও আশরাফুল।
আহতরা হলেন-আবু সামা, আকতার হোসেন, বাহারাম আলী, গাজী, সাহেব আলী ও রাজু। বাকীদের পরিচয় জানা যায়নি।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, উপজেলার গুটিবাড়ী গ্রামের বাহারাম গ্রুপ ও নাজিম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকালে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
ওসি আরও বলেন, আহতদের হাসপাতালে নেয়ার পথে বাহারাম গ্রুপের গুটিবাড়ী গ্রামের রিপন ও আশরাফুল মারা যান। আহত সাতজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত রাজুকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস