টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই শিশু সহ আহত ৪ জন

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই প্রাইভেটকার চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে দ্রুত টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন- সাভারের আশুলিয়ার বাসিন্দা আলী মিয়া (৬০) ও তার মেয়ে ফেরদৌসী (৭), নাটোর জেলার বাসিন্দা জাহিদ হোসেন (৩৫) ও তার মেয়ে জাকিয়া সুলতানা (৪)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৭-৮২৫৮) ঢাকা আশুলিয়া থেকে নাটোর যাওয়ার পথে মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

তিনি আরো জানান, টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি টিম দুই শিশুসহ চাঁরজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর