ঘুর্ণিঝড় আম্পানে সাতক্ষীরায় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শণ এমপি রবি’র

প্রাকৃতিক দুর্যোগ সুপার সাইক্লোন আম্পান’র তান্ডবে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুরে প্রায় দেড় কিলোমিটার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পায়ে হেটে পরিদর্শণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্যাম বিষয়ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মঙ্গলবার ঈদুল ফিতর’র পরের দিন সকালে ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুরে প্রায় দেড় কিলোমিটার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পায়ে হেটে পরিদর্শণ করেন এবং ঐ এলাকার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রুত মেরামতের আশ্বাস দেন এবং ঐ এলাকার মানুষের সাথে কথা বলেন।’ ঐ দুর্যোগ কবলিত এলাকার মানুষ এমপি রবিকে ঈদের পরের দিন তাদের পাশে পেয়ে খুবই খুশি হন এবং তাকে ধন্যবাদ জানান।’

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিমসহ দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর