পঞ্চগড়ে নানার বাড়ি বেড়াতে এসে আম গাছ থেকে পড়ে গিয়ে তানভীর হোসেন (১১) নামের এ কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হাগুড়া পাড়া এলাকায় ওই কিশোরের নানার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
নিহত তানভীর বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ঝলঝলি বানিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , বাড়ির পাশের আম গাছে আম পাড়ার জন্য উঠে তানভীর। আম পাড়ার এক পর্যায়ে গাছের নরম ডালের আগায় গেলে গাছের ডাল ভেঙ্গে গাছের সংলগ্ন বাঁশের বেড়ার উপর পড়ে যায় তানভীর। পরে ওই বেড়ার বাঁশ তানভীরের পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম গাছ থেকে পড়ে তানভীরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
কেএ/বার্তাবাজার