মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই, মায়ের মত আপন কেহ ত্রিভুবনে নাই’। অথচ সেই মাকে বোঝা মনে করে রাস্তায় ফেলে গেল ছেলে বউ ও তার নাতীরা। নির্মম এ ঘটনাটির শিকার হয়েছেন মিরপুরের পীরেরবাগ এলাকার বৃদ্ধা স্বরবানু (৮০)।
গতকাল (সোমবার) ঈদের দিন সকালে শেরেবাংলা নগর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায় ছেলের বউ ও তার নাতীরা। পরে রাতে খবর পেয়ে মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে মিরপুরের কল্যানপুর চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার বৃদ্ধাশ্রম।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাজদার বার্তা বাজারকে জানান, ৮০ বছরের বৃদ্ধা স্বরবানুকে আমরা কাল রাতে উদ্ধার করি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ওনার বাসা মিরপুরের পীরেরবাগ। নিজে থেকে হাঁটাচলা করতে পারেন না। ৬ সন্তান চার ছেলে ২ মেয়ে। তাদের মধ্যে রশিদ, আলী হোসেন, আলী আকবর, আলী আসলামের নাম জানা গেছে ।
তিনি আরও জানান, বড় ছেলে রশিদের সংসারে জীবনের শেষ সময় টুকু কাটাতে চেয়েছিলো এ বৃদ্ধা স্বরবানুর। তবে দীর্ঘ দিন ধরে ছেলের বৌ তাকে নির্যাতন করে আসছিলো। সর্বশেষ ঈদের দিন সকালে প্রচন্ড মারধর করে, পরবর্তীতে বৃদ্ধা মা অসুস্থ হয়ে পরলে শেরেবাংলা নগর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে মিরপুর মডেল থানার পুলিশ, প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার বৃদ্ধাশ্রম।
ভিডিও….
https://web.facebook.com/Bartabazarbd/videos/1143404259391849/
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে ৭৩ জন মা-বাবা আছে যারা একেবারেই পরিবার থেকে বিতারিত। তাদের দিয়েই মিলটন সমাদ্দারের একটি পরিবার। বর্তমানে সেখানে ৬৬ জন বৃদ্ধ-বৃদ্ধা ও ছয়জন প্রতিবন্ধী শিশু আছে। আগে সাধারণ মানুষের সহায়তা পেলেও করানোভাইরাসে পুরোপুরি বন্ধ সেটি। এতে বিপাকে বৃদ্ধাশ্রমের অসহায় মানুষগুলো। এ অবস্থায় বিত্তবানদের সহযোগিতায় চেয়েছেন মিলটন সমাদ্দার। কেউ সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৬২০৫৫৫২২২ নম্বরে।
ভিডিও আসছে…
বার্তা বাজার/এস.আর