তালোড়ায় অবাধে চলাফেরা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে চলাফেরা করছেন এলাকার সহ আশেপাশের লোকজন।

আজ মঙ্গলবার তালোড়া বাজারে গিয়ে সরেজমিনে দেখা যায় মোটর সাইকেল, সাইকেল, অটো ভ্যান, রিক্সা, টমটম চালকসহ যাত্রীদের ও পথচারীদের মুখে মাক্স ছাড়া চলাফেরা করছে অবাধে।

এলাকার নাম না জানিয়ে কয়েকজন জানান, আমরা এলাকাবাসী সচেতন না হলে করোনাভাইরাস এর মোকাবেলা করা সম্ভব নয় তারা আরো জানান তালোড়ায় পুলিশি টহল জোরদার করলে ও মাক্স যারা না পড়ে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করলে সচেতন হতো মানুষ।

আমরা ঘরে থাকি সুস্থ থাকি অন্যকে সুস্থ রাখি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসলে করোনাভাইরাসের মোকাবেলা করা সম্ভব হবে না বলে মনে করছেন এলাকার মানুষ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর