করোনা সতর্কতায়, কুড়িগ্রামের বিনোদন স্পট ফাঁকা

মহামারীর করোনাভাইরাসের ২ মাস পার হতে চললো, এর মাঝেই গতকাল থেকে সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। প্রতি বছরের মতো ঈদ উদযাপিত হলেও এবারের ঈদ উদযাপিত হচ্ছে একটু ভিন্ন ভাবে।

করোনার কারণে এবারের ঈদে বাড়তি সতকর্তা নিয়েছে প্রশাসন। কুড়িগ্রাম জেলার প্রধান প্রধান বিনোদন স্পটগুলোতে নেই জনসমগম, নেই দর্শনার্থীদের আনা-গোনা। জেলার ধরলা সেতু,ধরলা পার্ক,জিয়া পুকুর,শিশু পার্কসহ অন্যান্য বিনোদনগুলো স্পটগুলোতে ঘুরে দেখা যায় এমন চিত্র।

এছাড়াও মোটর বাইকের মহড়া কিংবা গাড়িতে গাড়িতে মিউজিক বক্সের গান বাজানো, এসব কোনটাই চোখে পড়েনি এবারের ঈদে। তবে গুটি কয়েক মানুষ নিজ এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছেন কুশল বিনিময় করতে, তাদের দেখা যায় স্বাস্থ্যবিধি মেনেই বের হতে।

করোনার কারনে বাইরে না ঘুরে অনেকে নিজের পরিবারকে সময় দিয়ে বাড়িতেই উদযাপন করছে পবিত্র ঈদ ।লোকজন বিনোদন স্পটগুলোতে যেন ভিড় করতে না পারে,স্বাস্থ্যবিধি না মেনে বের হয়, সেইসব বিষয়গুলো গতকাল থেকে মনিটরিং করছে কুড়িগ্রাম জেলা পুলিশ। পুলিশের চেকপোস্টের কারণে কিংবা করোনার সতকর্তার কারনে কুড়িগ্রামের মানুষ বিনোদনের জায়গাগুলোতে ভিড় করছে না বলেও মনে করেন এ জেলার অনেক বাসিন্দা।

মোঃ এ এস সাহেদ নামের এক যুবক বলেন,”প্রতি ঈদে তো বন্ধুদের সাথে বের হই, এবার না হয় বাড়ির আপনজনদের একটু বেশি সময় দিলাম।.”এদিকে,ধর্ম মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে কুড়িগ্রাম জেলা শহরের মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও, জেলার চরগুলোতে দেখা গেছে অন্যচিত্র।

সেখানে স্বাস্থ্যবিধি না মেনে উন্মোক্ত মাঠে ঈদের জামাতের নামায পড়তে দেখা গেছে। চরগুলো বাদে জেলার অন্যান্য উপজেলার শহরগুলোর মসজিদে মানা হয়েছে স্বাস্থ্যবিধি।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন,”আমরা গতকাল ঈদের দিন থেকে বাড়তি চেকপোস্ট বসিয়ে সার্বক্ষনিক বিনোদন স্পটগুলো নজরদারি করা হচ্ছে । অযধা কেউ ভীড় না করতে পারে,সে বিষয়ে আমরা সর্তক আছি।”

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর