২৪ ঘণ্টায় মৃত ২১ জনের ১৪ জনই পুরুষ

দেশে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫২২ জনে।

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৬ জন। এদিনে মৃত্যু হয়েছে ২১ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২৪৫ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের ১৪ জনই পুরুষ ও বাকী ৭ জন নারী।

তিনি আরও বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে পাঁচ হাজার ৪০৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৫৮ হাজার ৪১১টি।

এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৯৭৫ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর