দেশে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। সঙ্গে সঙ্গে বড়ছে সুস্থতার সংখ্যাও।
দেশে এখন পর্যন্ত সাড়ে সাত হাজার ছাড়িয়েছে সুস্থতার সংখ্যা।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৬ জন। এদিনে মৃত্যু হয়েছে ২১ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২৪৫ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৯৭৫ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।
বার্তাবাজার/এমকে